অনেক সময় আমাদের হাতের ফোনটি নষ্ট হয়ে যায়। কিংবা গ্যালারি থেকে প্রয়োজনীয় ছবি ডিলিট হয়ে যায়। সেই প্রয়োজনীয় ছবিগুলো গুগল ড্রাইভের সংরক্ষণ করে রাখলে আপনি আপনার প্রয়োজনমতো আবারো গ্যালারিতে ফিরিয়ে আনতে পারবেন, বা আপনার ব্যক্তিগত কোন ডকুমেন্টের ছবি যেটা আপনার গ্যালারিতে রাখলে বিপদজনক সেই ছবিগুলোর গোপনীয়তা বা সুরক্ষার জন্য গুগল ড্রাইভ খুবই সুরক্ষিত জায়গা। তাই আজ আমরা জানবো গুগল ড্রাইভ এ কিভাবে ছবি সংরক্ষণ করে রাখা যায়।

- আপনার ফোনে গুগল ড্রাইভ(Google Drive) অ্যাপটি খুলুন এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন
- হোম স্ক্রিনের নিচে থাকা (Plus) আইকনের ট্যাব করুন
- এরপর আপলোড(Upload) অপশনে ক্লিক করুন
- এবার আপনার গ্যালারি থেকে আপনার প্রয়োজন মত ছবিগুলো ব্যাকআপ রাখতে সেগুলো সিলেক্ট করুন
- আপনার সিলেক্ট করা হয়ে গেলে আপলোড শুরু হবে এবং ছবিগুলো সেভ হয়ে যাবে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url